ফেনী
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৩
, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কোনো অগণতান্ত্রিক সরকার এখানে চিরস্থায়ী হতে পারেনি,পারবেও না

 

ঢাকা অফিস-গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, কোনো অগণতান্ত্রিক সরকার এখানে চিরস্থায়ী হতে পারেনি, পারবেও না। প্রত্যেকবারই জনগণ অন্যায়ের বিরুদ্ধে জয়ী হয়েছে। তিনি বলেন, ভাবতে অবাক লাগে একটি অগতান্ত্রিক সরকার কী করে বলে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত।

জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে রোববার এক শোক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। পাটির নেতা ডা: রওশন হাকিম, ফজলুল কবির কাউসার, আবুল হাসনাতের মৃত্যুতে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আওম শফিক উল্লাহ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, অধ্যাপিকা বিলকিস বানু, মোশতাক আহমেদ, খান সিদ্দিকুর রহমান, হারুন অর রশিদ তালুকদার, সাঈদুর রহমান, মিজানুর রহমান, শফিউর রহমান বাচ্চু, হোসনে আরা খানম এবং ডা: রওশন হাকিমের কন্যা ডা: তাসমিনা হাকিম, ফজলুল কবির কাউসারের স্ত্রী অধ্যাপিকা নাসরিন খানম ও আবুল হাসনাতের ছেলে আনান হাসনাত বক্তব্য রাখেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!