ফেনী
শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৮
, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর

ফেনীতে নাসিম চৌধুরীর উদ্যোগে ডায়াবেটিক হাসপাতালে ৫ শয্যার আইসিইউ চালু 

করোনা ভাইরাসে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের সেবায় ফেনী ডায়াবেটিক হাসপাতালে ৫ শয্যার আধুনিক ভেন্টিলেটরসহ ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সেবা চালূ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটি টাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

সমিতির সভাপতি অ্যাডভোকেট আকরামুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান,সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন,ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

হাসপাতাল সূত্র জানায়, ফেনীতে আইসিইউ সেবা না থাকায় করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের সেবায় তা স্থাপনের উদ্যোগ নেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এটি স্থাপন করা হয়েছে।ফেনী ডায়াবেটিক হাসপাতালের ৬ষ্ঠ তলায় শিশু ওয়ার্ড স্থানান্তর করে সেখানে প্রস্তুত করা হয়েছে ৫ শয্যার আইসিইউ ইউনিট। আইসিইউ সেবা প্রদানের জন্য ৩ জন কানসালটেন্ট, ৬ জন মেডিকেল অফিসার, ২ জন আরএমও, ৬ জন নার্স নির্ধারণ করা হয়েছে।তাদেরকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!