ফেনী
মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৮
, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

‘আমাজন অভিযান’ এবার যুক্তরাজ্যে

 

কলকাতা প্রতিনিধি-‘আমাজন অভিযান’ ছবির দৃশ্যভারতের বাংলা ছবি ‘আমাজন অভিযান’ এবার পা রাখছে যুক্তরাজ্যে। প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান ক্যানডিড কমিউনিকেশনের এক কর্মকর্তা আজ বুধবার সকালে প্রথম আলোকে জানান, যুক্তরাজ্যের নয়টি এলাকার প্রেক্ষাগৃহে একই সঙ্গে ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১২ জানুয়ারি। কোনো বাংলা ছবির যুক্তরাজ্যে একযোগে মুক্তি পাওয়ার ঘটনা এবারই প্রথম। টালিউডের প্রখ্যাত অভিনেতা দেব অভিনীত ছবিটি ভারতে মুক্তি পেয়েছে ২২ ডিসেম্বর। ছবিটি দেব অভিনীত ‘চাঁদের পাহাড়’ সিনেমার পরবর্তী সংস্করণ।

কলকাতার পরিবেশনা প্রতিষ্ঠান এসভিএফ এন্টারটেইনমেন্ট আর লন্ডনের ক্যানডিড কমিউনিকেশনের যৌথ উদ্যোগে যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলা ভাষায় তৈরি হলেও ছবিটি পরে হিন্দি, অসমিয়া, ওড়িয়া, তামিল ও তেলেগু ভাষায় রূপান্তর করা হয়।

‘আমাজন অভিযান’ ছবির পোস্টারদুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে ছবিতে অভিনয় করছেন দেব, লাবণী সরকার, তমাল রায়চৌধুরী, ব্রাজিলের ডেভিড জেমস, রাশিয়ার সুভিয়েতলানা গুলাকোভা, এদুয়ার্দো মুন্নিজ প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখার্জি। ছবির কিছু অংশ আমাজনে শুটিং হয়েছে।

ছবিটি প্রযোজনা করেছেন মহেন্দ্র সোনি ও শ্রীকান্ত মোহতা। ছবির নির্মাণ খরচ ২৫ কোটি রুপি। ভারতে মুক্তির প্রথম চার দিনে ছবিটি আয় করেছে ৩ কোটি ৮৫ লাখ রুপি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!