ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৩
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন তানজিন তিশা

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন সবাই। তবে কেউ কেউ এরই মধ্যে শুটিংয়ে ফিরলেও অভিনয় শিল্পীদের বড় একটি অংশ এখনও কাজে ফেরেননি। তাদেরই একজন তানজিন তিশা। ১৮ মার্চ থেকেই হোম কোয়ারেন্টিনে আছেন এ অভিনেত্রী। তবে অভিনয় না করলেও এরই মধ্যে বিকল্প মাধ্যমে কর্মব্যস্ততা বৃদ্ধি পেয়েছে তার। গত এপ্রিল মাসে নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। এটি নিয়েই দিনের বেশিরভাগ সময় অতিবাহিত হয় তার।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘যেহেতু অভিনয় করছি না তাই দীর্ঘদিনের মনোবাসনা পূরণ করলাম। চ্যানেল খোলার ইচ্ছা অনেক দিনের। শুটিং ব্যস্ততায় সেদিকে সময় দিতে পারিনি। এখন যেহেতু অখণ্ড অবসর, তাই এটি নিয়েই সময়গুলো পার করছি।

ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরি করে আপলোড করছি। দর্শকের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি। করোনার প্রভাব কেটে গেলে তখন বড় পরিসরে চ্যানেলটিতে নিত্যনতুন কনটেন্ট আপলোড করার পরিকল্পনা আছে।’

এদিকে অনির্দিষ্টকালের জন্য শুটিংয়ে ফেরার বিষয়টি বন্ধ রেখেছেন এ অভিনেত্রী। নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই কাজে ফিরছেন না তিশা। অন্যদিকে গত ঈদের আগে বেশকিছু অসহায় ও দুস্থ মানুষকে সহায়তা দিয়েছেন তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!