ফেনী
রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৬
, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

একরাম হত্যা মামলায় ম্যাজিষ্ট্রেটের স্বাক্ষ্যগ্রহণ

 

শহর প্রতিনিধি-ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলায় এক ম্যাজিষ্ট্রেট স্বাক্ষ্য দিয়েছেন। বুধবার জেলা ও দায়রা জজ মো: আমিনুল হকের আদালতে তিনি স্বাক্ষ্য গ্রহন করেন।
সূত্র জানায়, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে একরামুল হক একরামকে গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় ১০ জন স্বাক্ষী ও গ্রেফতার ২ আসামীর জবানবন্ধী গ্রহণ করেন তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খায়রুল আমিন। ওই জবানবন্ধীর আলোকে তিনি আদালতে স্বাক্ষ্য প্রদান করেন। আগামী ৫ অক্টোবর ম্যাজিষ্ট্রেট জামাল উদ্দিন এবং মামলার তদন্ত কর্মকর্তা ও দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদের স্বাক্ষ্যগ্রহনের তারিখ ধার্য্য করেন আদালত। এদিকে গতকাল বুধবার আদালতে গ্রেফতার ৮ আসামী জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
পিপি হাফেজ আহম্মদ জানান, একরাম হত্যা মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!