ফেনী
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫০
, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

এ কিসের সুড়ঙ্গ!

মিরসরাই প্রতিনিধি-চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি এলাকায় একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের একটি পাহাড়ে সুড়ঙ্গটির দেখা মেলে। এ খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

সুড়ঙ্গের বিষয়ে জানতে চাইলে ১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন, মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টিপাতের সময় গ্রামের দুল্লাছড়া নামক পাহাড়ের একাংশ ধসে পড়ে। বৃষ্টির পানিতে কাদামাটি ধুয়ে গেলে পাথরের ভেতর তৈরি করা সুড়ঙ্গটি দেখতে পান এলাকাবাসী। কিছুটা গোলাকৃতির সুড়ঙ্গটির ভেতরে প্রায় ১৫ ফুট পর্যন্ত প্রবেশ করা গেছে। এরপর তিন দিকে চিকন আরও তিনটি ছোট সুড়ঙ্গ দেখা গেছে। এ নিয়ে এলাকাবাসী নানা জল্পনাকল্পনা করছেন। দূরদূরান্ত থেকেও মানুষ এক নজর দেখতে আসছে সুড়ঙ্গটি।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘দক্ষিণ অলিনগরে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়ার খবর পেয়ে আমরা ওই এলাকা পরিদর্শন করেছি। পাহাড়ে একটি সুড়ঙ্গের দেখা মিলেছে সত্যি, তবে এর দৈর্ঘ্য ১০ ফুটের বেশি নয়। ধারণা করছি, প্রাচীন কোনো প্রাণীর বাসস্থান ছিল এটি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানুষ যাতে বিভ্রান্ত না হয়, এ জন্য আমরা সুড়ঙ্গটির মুখ মাটি দিয়ে বন্ধ করে দিয়েছি।’

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!