ফেনী
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫১
, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এরদোয়ান পত্নী

ফেনীর কথা ডেস্ক-মিয়ানমারে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আসা দেশটির মুসলিম নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করতে কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিশেষ বিমানে করে কক্সবাজারে পৌঁছান তিনি।

সেখানে কুতুপালংয়ে নিবন্ধিত শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার সঙ্গে রয়েছেন।

পরে কক্সবাজরের বিভিন্ন নিবন্ধিত ও অনিবন্ধিত ক্যাম্প ঘুরে দেখার কথা রয়েছে তুরস্কের ফার্স্ট লেডির। মিয়ানমারের রাখাইন অঞ্চলে সেনাবাহিনীর অব্যাহত দমন-পীড়নের মধ্যে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথাও বলবেন এমিনে।

এর আগে মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের মুখে পালিয়ে আসা দেশটির মুসলিম নাগরিকদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ঢাকা পৌঁছান এমিনে এরদোয়ান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

ঢাকা ছাড়ার আগে বৃহস্পতিবারই এমিনে এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে।

গত ২৪ অগাস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সেখানে নতুন করে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।

এরপর বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে। জাতিসংঘের হিসাবে, বুধবার পর্যন্ত এই দফায় প্রায় এক লাখ ৪৬ হাজার মানুষ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!