ফেনী
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৪
, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

করোনা: চীনে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত নেই

চীনের মূল ভূখণ্ডে গত একদিনে নতুন করে কোনো করোনাভাইরাস রোগী শনাক্ত হয়নি। গত বছরের শেষ দিনে চীনের উহান থেকে প্রথম ভাইরাসটির প্রাদুর্ভাব ঘটার পর এই প্রথম ২৪ ঘণ্টায় নতুন কোনো কোভিড-১৯ রোগে পজিটিভ আসেনি।শনিবার দেশটির স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে বলছে, আগের দিন চারজন নতুন রোগী শনাক্ত হয়েছিলেন। যাদের একজন বিদেশ থেকে এসেছেন, আর উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনেও স্থানীয়ভাবে একজন সংক্রমিত হয়েছেন।

প্রাণঘাতী ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৫২ লাখ ২৯ হাজার ৪৪১ জন আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৩৮ হাজার ৪৮০ জনের। এ পর্যন্ত চীনে ৮৪ হাজার লোক আক্রান্ত হয়েছেন। আর চার হাজার ৬০০ জন মারা গেছেন।

করোনা সংক্রমণ ছড়ানো শুরুর পর মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে শুরু করলে উহান ও হুবেই প্রদেশে কঠোর লকডাউন জারি করে দেশটির কর্তৃপক্ষ। চীনজুড়ে ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে ওই অঞ্চলের লোকজনকে ঘরবন্দি রাখতে ব্যাপক উদ্যোগ নেয় তারা।

তিন মাস কঠোর নজরদারি করায় নিয়ন্ত্রণে সফল হয় তারা।

কিন্তু ওই সময়ের মধ্যেই চীন থেকে নতুন করোনাভাইরাসের সংক্রমণ বৈশ্বিক মহামারীর রূপ নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে ইরান, তারপর ইউরোপ ও পরে যুক্তরাষ্ট্র সংক্রমণের নতুন উপকেন্দ্র হয়ে দাঁড়ায়।

মহামারীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে ১৬ লাখ এক হাজার ৪৩৪ জন কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছেন ৯৬ হাজারেরও বেশি লোকের।

এর পরেই রয়েছে আরেক পরাশক্তি রাশিয়া। সেখানে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৪৩৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট তিন লাখ ৩৫ হাজার ৮৮২ লোক এই ভাইরাসটিতে সংক্রমিত হন।১

দেশটির করোনাভাইরাস রেসপন্স সেন্টার বলছে, গত একদিনে ১৩৯ জন কোভিড-১৯ রোগে মারা গেছেন। এর আগের দিন মারা গেছেন ১৫০ জন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!