ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৬
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

চ্যালেঞ্জটা নিয়েই ফেললাম: মিথিলা

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এই সময়ে অনলাইনের মাধ্যমে সেলেব্রেটিরা নানাভাবে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারকারা অবস্থান সম্পর্কে জানান দিচ্ছেন অনলাইনে। এরই ধারাবাহিকতায় জীবনের জানা অজানা গল্প শোনালেন মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

সম্প্রতি সাংবাদিক, গায়ক, উপস্থাপক তানভীর তারেকের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ‘জীবন যেখানে যেমন’ নামে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মিথিলা। সেখানেই জীবনের নানা জানা-অজানা তথ্য প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে উপস্থাপকের এতদূর আসার পেছনে কার অবদান কেমন ছিল? এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, আমি দীর্ঘ সময় তাহসানের সঙ্গে থেকেছি। আমি ওর কাছে কৃতজ্ঞ। ও যদি হেল্পফুল না হতো তাহলে এতদূর ক্যারিয়ার করতে পারতাম না।

এদিকে গতকাল (২৭ জুলাই) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন মিথিলা। যার ক্যাপশনে তিনি লিখেছেন, চ্যালেঞ্জটা নিয়েই ফেললাম। এরপর নতুন গুঞ্জনে মাতছেন নেটিজনরা। কী চ্যালেঞ্জ নিচ্ছেন মিথিলা? এমন মন্তব্যে ভাসছে তার ইনস্টাগ্রামে। আবার কেউ কেউ মেলাতে চাচ্ছেন উত্তরটা।

২০০৬ সালের দিকে সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয় মিথিলার। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের অ্যালবাম। ২০১৩ সালে এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র কন্যা সন্তান আইরা। ২০১৭ সালের জুলাইয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!