ফেনী
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৯
, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাগলনাইয়ায় গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

ছাগলনাইয়ায় মাদক চোরাকারবারিদের গুলিতে নজরুল ইসলাম নকুল (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।শুক্রবার মধ্যরাতে উপজেলার শুভপুরে এ ঘটনা ঘটে।নিহত নকুল ওই ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, দুটি রাম দা, ২০ বোতল ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। নকুলের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য আইনে নয়টি মামলা আছে।

তিনি বলেন,ওই সময় শুভপুর ইউনিয়নের তাহের আহম্মদ মেম্বার সড়কে মাদক চোরাকারবারিদের গুলিতে নকুল মারাত্মভাবে আহত হন। রাতেই উদ্ধার করে পুলিশ ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে শুভপুর গ্রামের তাহের আহম্মদ মেম্বার সড়কে গুলির শব্দ শুনে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!