ফেনী
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৫
, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার

ফেনীর পরশুরামে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করার ঘটনায়
কামরুল হাসান (১৭) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেফতার কামরুল হাসান উপজেলা বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের সুজায়েত খান ছুট্ট মিয়ার ছেলে ও খন্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কামরুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।এ ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে।সে রাস্তার ওপরে দাঁড়িয়ে রাজনৈতিক গান দিয়ে টিকটক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছে।

কামরুলের বাবা সুজায়েত খান ছুট্ট মিয়া বলেন, ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানে টিকটক করে ফেসবুকে পোস্ট করায় পুলিশ সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে গ্রেপ্তার। তার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবী করেন তিনি।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেপ্তার তরুণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।তাকে রাজনৈতিক নেতাদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!