ফেনী
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৫
, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৬ ফেব্রুয়ারি ভোট

 
ঢাকা অফিস-ঢাকার দুই সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিলে আগামী ২৬ ফেব্রুয়ারিকে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার পর রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন উত্তরের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের সাধারণ ও নারী কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আবুল কাশেম ও ঢাকা দক্ষিণে রকিব উদ্দিন মণ্ডলকে রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডিএনসিসি মেয়াদ ২০২০ সালের ১৩ মে ও ডিএসসিসি মেয়াদ একই বছরের ১৬ মে পর্যন্ত রয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনসিসির নতুন মেয়র এবং দুই সিটির ৩৬টি নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদ হবে দুটি সিটি কর্পোরেশনের ওই মেয়াদ থাকা পর্যন্ত।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!