ফেনী
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৭
, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জ গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনার জেরে এমনটি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যানজটের ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের মানাবে পার্কের সামনে কুমিল্লাগামী লেনে একটি গাড়ি দুর্ঘটনা শিকার হয়। এতেই যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মহাসড়কের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

ট্রাক চালক আলম বলেন, ‘তেতৈতলা হাঁস পয়েন্ট হতে যানজট পেয়েছি। কি কারণে যানজট তা জানি না।’

গজারিয়া ভবের চর হাইওয়ে পুলিশ ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরাতে গিয়ে কিছু সময় অতিবাহিত হয়। এতেই যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধীর গতিতে যানবাহন চলছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।’

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!