ফেনী
রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৮
, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীতে ওয়ার্ল্ড ডেন্টিষ্ট ডে পালিত

 

 

 

শহর প্রতিনিধি-ফেনীতে “মুখ ও দন্ত চিকিৎসায় বিডিএস ব্যতীত কেউই ডাক্তার নয়” এ স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ডেন্টিষ্ট ডে পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্টার লাইন গ্রুপের আয়োজনে ফেনী ন্যাশনাল কলেজ মিলনায়তনে ফ্রি ডেন্টাল চেকআপ ও আলোচনা সভার আয়োজন করা হয় ।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা সভাপতি ডাক্তার কাজী ইস্রাফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট পিকেএম এনামুল করিম।বিশেষ অতিথি ছিলেন বিএমএ ফেনীর  সাধারন সম্পাদক ডাঃ বিমল চন্দ্র দাস,বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী সেক্রেটারি ডাঃ সাজ্জাদ মাহমুদ সাজিদ, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, মাহমুদুল হক চৌধুরী মুনির, ফেনী ন্যাশনাল কলেজের প্রিন্সিপাল সন্তোষ রঞ্জন নাথ।

এসময়  দৈনিক স্টার লাইন সম্পাদক জামাল উদ্দিন, নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি সৌরভ পাটোয়ারী, ডেন্টাল চিকিৎসক  ডাক্তার বেলায়েত হোসেন নয়ন,ডাক্তার আমিনুল ইসলাম রাসেল, ডাক্তার মশিউর রহমান, ডাক্তার দেলোয়ার হোসেন, ডাক্তার আকতার হোসেন তানসেন, ডাক্তার ইরফান হোসেন মজুমদার, ডাক্তার দিলদার হোসেন শাহাদাৎ, ডাক্তার রানা, ডাক্তার হ্যাপী, ডাক্তার ফারিয়া নাজনিন প্রমূখ উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ফ্রি ডেন্টাল চিকিৎসা দেয়া হয়।এর আগে র‌্যালী বের করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!