ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

আহবায়ক জাফর সেলিমঃসদস্য সচিব তারেক আজিজ

নিরাপদ খাদ্য আন্দোলনের ফেনীর কমিটি গঠন

খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার নিশ্চিতে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলন, বাংলাদেশ’র ফেনী জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাপ্তাহিক নির্ভীক সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিমকে আহবায়ক ও এডভোকেট গাজী তারেক আজিজকে সদস্য সচিব মনোনীত হয়েছেন। সোমবার সংগঠনের প্রধান নির্বাহী কামরুজ্জামান বাবলু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম আগামী ৫ মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন, ডা. আলাউদ্দীন মজুমদার, অধ্যাপক ড. আবু হেনা আবদুল আউয়াল, আজিজুল হক, লিয়াকত আলী আরমান, সাংবাদিক মাঈন উদ্দীন পাটোয়ারী, সৈয়দ মনিরুল ইসলাম বাবু, সেলিম রেজা, মোহাম্মদ সেলিম ভুঞা ও ডা. হাকীম আবদুল্লাহ আল-হেলাল।
উল্লেখ্য, ভেজাল খাদ্য উৎপাদন, বিপণন প্রতিরোধ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!