ফেনী
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৩
, ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬

নোয়াখালীতে করোনা উপসর্গে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে সামিয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।রোববার সকালে ওই ছাত্রীর মৃত্যুর পর দুপুর সাড়ে ১২টার দিকে তার নানার বাড়ি লকডাউন ঘোষণা করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার। বাড়িটিতে ১৫টি পরিবারে সদস্য রয়েছে ৬৬ জন।মৃত সামিয়া আক্তার বেগমগঞ্জ উপজেলার লাউতলী এলাকার ওমান প্রবাসী শহিদ উল্যার মেয়ে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, সামিয়া কিছুদিন আগে তার নানার বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর গ্রামের মেহের আলী ব্যাপারীর বাড়িতে বেড়াতে আসে। গত কয়েকদিন ধরে সে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। রোববার সকাল ৭টার দিকে সে মারা যায়। করোনা উপসর্গ থাকায় তার ও সংস্পর্শে আসা তার মা ও নানীরও নমুনা সংগ্রহ করা হয়েছে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার বলেন, নমুনা রিপোর্ট না আসা পর্যন্ত বাড়িটির ১৫টি পরিবারে ৬৬ জন সদস্য হোম কোয়ারেন্টিনে থাকবেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!