ফেনী
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৯
, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পরশুরামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

 

পরশুরাম প্রতিনিধি-ফেনীর পরশুরামে পুকুরের পানিতে ডুবে রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার সকালে পরশুরাম উত্তর বাজার থানা সংলগ্ন পুকুরে শিশুর লাশ ভাসমান দেখে পুলিশকে খবর দিলে শিশুর লাশ উদ্বার করে পরিবারের সদস্যদের খবর দেয় তারা। রিহান পরশুরাম ষ্টেশন রোডস্থ্য চা দোকানদার এনামুল হকের ছেলে।

জানা গেছে, রিহান অনন্তপুর গ্রাম থেকে পরশুরাম উত্তর বাজারস্থ্য থানা সংলগ্ন নানার বাড়ীতে ভাড়া বাসায় বেড়াতে যায়। গত শনিবার সে বাবার বাড়ীতে ফিরে যাবার কথা ছিল, কিন্তু বাবাকে বলেও রোববার সে নানার বাসায় থেকে যায়।রবিবার নানার বাড়ীর অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় রিহকন। বেলা ১২টার দিকে তার লাশ পুকুর থেকে তুলা হয়।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার আবু তাহের স্বপন জানান,সাড়ে ১২ টার দিকে রিহান নামের এক শিশুকে  আত্বীয় স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!