ফেনী
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৬
, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মাষ্টার পাড়ায় বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে পালালো ছেলে

ফেনী শহরের মাষ্টারপাড়ায় বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে পালিয়ে গেছে এক ছেলে। ওই বৃদ্ধার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কল্যান্দি দূর্গামন্দিরের পাশে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ছোট ছেলে মনিষ সাহা ও নাতি জয় সাহা বৃদ্ধা স্বদেশী সাহাকে মাষ্টারপাড়া মুন্সি বাড়ি সড়কের ইলু কিন্ডারগার্টেনের সামনে রেখে পালিয়ে যায়। তার স্বামী প্রফুল্ল সাহা মারা যাওয়ার পর থেকে গ্রামের বাড়িতেই ছিল তার বসবাস। চার ছেলে দ্বিমান সাহা, বিপুল সাহা, বাবুল সাহা ও মনিষ সাহার মধ্যে কেউ ভারতে, কেউ ঢাকায়, আরেকজন গ্রামের বাড়িতে রয়েছেন। আরেকজন শহরের ইলু কিন্ডার গার্টেন সংলগ্ন বাসায় বাস করেন। তাদের কেউ মায়ের ভরন-পোষনের দায়িত্ব নিতে রাজি নয়। ছোট সন্তানের কাছে বেশ কিছুদিন থাকার পর নির্যাতন করলে একপর্যায়ে তিনি কিছুদিন বাড়ি থেকে বের হয়ে অন্যত্র ছিলেন। গতকাল রাস্তায় পড়ে থাকতে উৎসুক লোকজন ভীড় জমান। একপর্যায়ে কয়েকজন পথচারী তার পরিচয় ও ছেলের ঠিকানা নিয়ে বাসায় পৌছে দেন।
জয়নাল হাজারী কলেজের প্রভাষক গণেশ চন্দ্র জানান, রাস্তায় পড়ে থাকতে ওই বৃদ্ধার কাছ থেকে ছেলের ঠিকানা নিয়ে তিনি সহ কয়েকজন বাসায় পৌছে দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!