ফেনী
বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৮
, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

পুলিশকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিদিনের কাজের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবেলায় পুলিশ গত কয়েকবছরে কার্যকর ভূমিকা পালন করেছে। দেশ বিদেশে প্রশংসা অর্জন করেছে।

সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী সাহসিকতার সঙ্গে ২০১৩-১৪-১৫ সালে জ্বালাও-পোড়াও মোকাবেলা করেছে। পুলিশের ২৭ সদস্য আত্মাহুতি দিয়েছে। শান্তিরক্ষা মিশনেও পুলিশ বাহিনীর সদস্যরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়ে পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে।

এ দেশের মাটিতে জঙ্গি সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের আশ্রয় হবে না— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলার মাটি থেকে তাদের নির্মূল করা হবে। সকল সন্ত্রাসী ও জঙ্গির বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনিয়োগের পূর্বশর্ত বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের প্রযুক্তিগত আরও দক্ষতা অর্জন করতে হবে। এজন্য তাদের প্রশিক্ষণের প্রয়োজন। সরকার এই প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এরই মধ্যে পুলিশের বেতন বৃদ্ধি করা হয়েছে, জনবল বাড়ানো হয়েছে। ভবিষ্যতে পুলিশের জনবল আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আইজিপির পদকে সিনিয়র সচিব করা হয়েছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট গঠন করা হয়েছে।

পুলিশ পদক প্রদান প্রসঙ্গে তিনি বলেন, এবার বিপুল সংখ্যক পুলিশ পদক দেওয়া হয়েছে। অতীতে এতো পদক দেওয়া হয়নি। এবার যারা পদক পেয়েছেন তারা আরও ভালোভাবে কাজ করতে উদ্বুদ্ধ হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!