ফেনী
রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৭
, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফরহাদ নগরে বিএনপি নেতা মজিবল হকের শোক সভা ও মিলাদ মাহফিল

 

সদর প্রতিনিধি-ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুল হকের শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে স্থানীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুল,সাংগঠনিক সম্পাদক ইদ্রিস বর্তন,জেলা কৃষককদলের সভাপতি আলমগির চৌধুরী,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন মানিক,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মামুন।

সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মনছুর আলম।পরিচালনা করেন সদর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন রুমন।

এসময় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী  জাহাঙ্গীর আলম,যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সদর থানা ছাত্রদলের সদস্য জিয়া উদ্দিন আহমেদ,সাইবার ইউজার দলের আহবায়ক শরিফুল ইসলাম রাসেলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য কাজী জাহাঙ্গীর আলমকে ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!