ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৬
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীতে এবি পার্টির মতবিনিময় ও যোগদান অনুষ্ঠান

এবি পার্টি ফেনী জেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু।এবি পার্টির ফেনী জেলা সমন্বয়ক মুহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার শাহ আলম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে ফেনীর বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত লোক নতুন এ রাজনৈতিক দলে যোগদান করেন। এ সময় দলের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন আনসারী, আফলাতুন বাকী, নুরুল কবির, গোলাম মাওলা, আমির খসরু, সাইফুল ইসলাম, খালেদ হাসান প্রমুখ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!