ফেনী
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৫
, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে এসএসসি ফলপ্রার্থী রত্না হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন

 

শহর প্রতিনিধি : ফেনী পৌর বালিকা বিদ্যানিকেতনের এসএসসি পরী্ক্ষার ফলপ্রার্থী শিরীন সুলতানা রত্না  (১৭) কে গলা কেটে হত্যাকারির সর্বোচ্চ বিচার দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধনে অংশ নেন প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারি শিক্ষক ইসরাত জাহান, ফাতেমা খানম, মো: শাহজাহান, সোহেল নাজনীন, আমেনা সিদ্দিকা, ফখরুল ইসলাম, জিয়াউর রহমান প্রমূখ। এছাড়া বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টার দিকে বিদ্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, রত্না হত্যাকারির সর্বোচ্চ শাস্তির দাবীতে রবিবার জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাথীরা কালোব্যাজ ধারন করে শোক কর্মসূচী পালন করবে।
প্রসঙ্গত: গত বৃহস্পতিবার বিকালে ফেনী বালিকা বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থী শিরীন সুলতানা রত্না শহরের আনোয়ার উল্যাহ সড়কে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!