ফেনী
বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৫
, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীতে করোনা নিয়ে গুজব ছড়ানোয় দুই যুবক কারাগারে

নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোয় ফেনীতে ২ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার দুপুরে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্ত্বর থেকে শহীদুল ইসলাম রাসেল (২৯) ও আবদুল আহাদ (২২) নামের দু’জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ।
সূত্র জানায়, করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হয়। পুলিশ মঙ্গলবার দুপুরে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্ত্বর থেকে শহীদুল ইসলাম রাসেল(২৯) ও আবদুল আহাদ (২২) নামের দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রাসেল সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকার নজিরউদ্দিন ভূঞা বাড়ির কবির আহম্মদের ছেলে ও আহাদ কাজিরবাগ ইউনিয়নের আব্দুর রশিদ কাজী বাড়ীর আব্দুর রহমানের ছেলে।। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী গোলাম মহিউদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!