ফেনী
শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৪
, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীতে করোনা রোধে সরকারি নির্দেশনা না মানায় ৫ দোকানির জরিমানা

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধে সরকারের জারিকৃত নির্দেশনা না মানায় ফেনী শহরে ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সূত্র জানায়, বুধবার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখা,দ্রব্যমূল্য মনিটরিং ও সরকার কর্তৃক নির্দেশনা বজায় রাখতে শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট,রেইলগেট ও হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান। এসময় মার্কেটের বিভিন্ন মুরগির দোকানগুলো নির্দেশনা না মেনে মুদিখানার দোকানের মধ্যে দোকান পরিচালনা করা, নিষিদ্ধ দোকান খোলা রেখে গণজমায়েত সৃষ্টি করায় ও জারীকৃত নির্দেশনা অমান্য করায় ৫ দোকান মালিককে দুই হাজার ২’শ জরিমানা করা হয়।

নির্বাাহী ম্যাজিষ্ট্রেট মো: মনিরুজ্জামান জানান, অভিযানকালে গণজমায়েত করে আড্ডা না দেওয়ার, যানবাহনে একাধিক ব্যক্তি না উঠার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!