ফেনী
মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪১
, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে চলন্ত বাসে কিশোরীর সন্তান প্রসব

 

দাগনভূঞা প্রতিনিধি-ফেনীর দাগনভূঞায় চলন্ত বাসে সন্তান প্রসব করেছে ১৬ বছর বয়সী এক কিশোরী। বুধবার সকালে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বসুরহাট গামী একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী এবং নবজাতক শিশু ছেলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা  আক্তার সেফালীর বাসায় রয়েছেন বলে জানা যায়। জানা যায়, নোয়াখালী কবিরহাট উপজেলার কিশোরী মেয়েটি এক বছর আগে প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল। তাদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি।বিয়ের পর থেকে তারা চট্টগ্রামের একটি গার্মেন্টস কারখানায় চাকরী নেয়। । এক বছর যাবত তারা চট্টগ্রামে বসবাস করে আসছিল । সেখানে কিশোরী মেয়েটি সন্তান সম্ভবা হয়ে পড়ে।

মঙ্গবার রাতে মেয়েটির প্রচন্ড প্রসব বেদনায় শুরু হয়। এতে তার স্বামী দিশেহারা হয়ে বুধবার ভোরে চট্টগ্রাম থেকে একটি বাসে করে নোয়াখালীতে ফুফুর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বাসটি বুধবার সকালে দাগনভূঞার সিলোনিয়া এলাকায় এলে সেখানেই ওই কিশোরী মেয়েটির সন্তান ভূমিষ্ঠ হয়। পরে বাসটি দুধমুখা পর্যন্ত আসলে ওই কিশোরী মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তার স্বামী কোন উপায় না পেয়ে স্ত্রীকে নিয়ে দুধমূখা বাজারে নেমে যয়। তাদের এ অবস্থা দেখে বাজারের লোকজন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার শেফালীকে খবর দেয়। খবর পেয়ে ভাইস চেয়ারম্যান এসে তাদের উদ্ধার করে তার নিজের বাসায় নিয়ে মা ও নবজাতকের সেবা-যত্নের ব্যবস্থা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!