ফেনী
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪১
, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে চালের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টার-ফেনীতে চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে শহরের তাকিয়া রোড ও ইসলামপুর রোডে এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কেএম এনামুল করিম।

এসময় মেসার্স হাজী মহিউদ্দিন চালের আড়তে অভিযান চালালে দেখা যায় চাল নিয়ে চালবাজির চিত্র। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা আড়তের ক্রয় রশিদ পরীক্ষা করে দেখেন মিনিকেট, পারিজাত ও কাটারি সেদ্ধসহ বিভিন্ন প্রকার চালে ক্রয়মূল্যের চেয়ে প্রতি কেজিতে ৭ থেকে ৮ টাকা দরে বেশি বিক্রি হচ্ছে । উপরন্তু কম দামে কেনা পুরনো চালও গুদামজাত করে কৃত্রিম উপায়ে বাড়ানো হচ্ছে চালের দাম।এসব চিত্র দেখে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে ক্রয়মূল্যের চেয়ে সমিতির নির্ধারিত মুনাফা সর্বোচ্চ ২/৩ টাকা যোগ করে চাল বিক্রি করবেন এই শর্তে প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হয়।

এরপর মেসার্স হাজী ছালেহ আহম্মেদ আড়তেও দেখা যায় একই চিত্র। মালিকের ক্রয় রশিদ পরীক্ষান্তে দেখা যায় যে, তিনি এসি আই স্ট্যান্ডার্ড চাল একই দামে ক্রয় করলেও ১ মাসের ব্যবধানে কেজিতে প্রায় ৪ টাকা বেশি দামে চাল বিক্রি করছেন। এই প্রতিষ্ঠানটিও সাময়িকভাবে বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে অনুরূপ শর্তে সেটি খুলে দেওয়া হয়।

ওই সময় মেসার্স জালাল আহম্মেদের আড়তেও অভিযান চালায় প্রশাসন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!