ফেনী
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৪
, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ফেনীতে ছাত্রদল কর্মীকে পুলিশে দিল যুবলীগ-ছাত্রলীগ

 

শহর প্রতিনিধি-ফেনীতে মিশন মজুমদার নামের এক ছাত্রদল কর্মীকে পুলিশে দিল যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।বুধবার সন্ধ্যায় শহরের গুদাম কোয়ার্টার এলাকায় এ ছাত্রদল কর্মীকে ধাওয়া দিয়ে আটক করে মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করে ।

সুত্র জানায়,কাল ৮ ফেব্রুয়ারী খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকল প্রকার নাশকতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।এর অংশ হিসেবে বুধবার থেকে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক ভূঁইয়া,পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন বাবলু ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভির নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেয়।

ঘটনার সময় মিশন মজুমদারসহ কয়েকজন নাশকতাকারী যুবলীগ-ছাত্রলীগের  উপর হামলার চেষ্টা করে বলে জানান যুবলীগ নেতা ইকবাল হোসেন বাবলু।এসময়  তাদের ধাওয়া করে মিশন  নামে এক ছাত্রদল কর্মীকে আটক করে মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেন তারা।

ফেনী মডেল থানার ওসি(তদন্ত)শহীদুল ইসলাম আটকের সত্যতা স্বীকার করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!