ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

দু’নারীর শ্লীলতাহানি

ফেনীতে ডাকাতের হামলায় বৃদ্ধা নিহত, মালামাল লুট

ডাকাতের হামলায় ফেনীতে সকিনা বেগম নামে এক বৃদ্ধা (৬০) নিহত হয়েছে। এসময় দু’নারীকে শ্লীলতাহানি ও মালামাল লুট করে ডাকাতদল।
বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া রেহান উদ্দিন ভুঞা বাড়ীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে , ওই সময় একদল ডাকাতদল ওই বাড়ীতে হানা দেয়। এসময় বৃদ্ধা সকিনা বেগমসহ ঘরের দুইগৃহবধুকে গামছা দিয়ে হাত পা বেধে ঘরের কক্ষে আটকে রাখে। একপর্যায় বৃদ্ধা সকিনা বেগম চিৎকার করলে তার উপর ডাকাতরা হামলা চালালে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।ওই সময় দু’নারীকে শ্লীলতাহানি করে ডাকাত সদস্যরা বাড়ী থেকে ৪ ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। নিহত সকিনা ওই বাড়ির মৃত কবির উদ্দিনের স্ত্রী।

আব্দুর রহমান নামে এক প্রতিবেশী জানান, ওই বাড়ীতে কয়েকটি ঘর থাকলেও সবাই ঢাকাসহ অন্যান্য স্থানে বসবাস করে আসছেন।  শুধুমাত্র আশ্রাফুলদের ঘরে তার মা, স্ত্রী ও ভাবী থাকেন। ওই পরিবারের দুই পুরুষ সদস্যও বাড়িতে থাকেন না।পুরুষ শূণ্যবাড়িতে ডাকাতদল ঠান্ডা মাথায় এ তান্ডব চালিয়েছে বলে তারা মন্তব্য করেন।

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীর নেতৃত্বে তিনিসহ কয়েকজন পুলিশ পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহত সকিনার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!