ফেনী
সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৯
, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ফেলের সংখ্যা বেড়েছে

 

স্টাফ রিপোর্টার -ফেনীতে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায়  ফেলের সংখ্যা বেড়েছে ও জিপিএ-৫ কমেছে।শনিবার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এ তথ্য গেছে।ফলাফলে দেখা যায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪শ ৯৪ জন শিক্ষার্থী। গতবার জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৪শ ৬৯জন জন শিক্ষার্থী।

 

জানা যায়, ফেনীতে গতবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়   ৬ উপজেলার ২৭ হাজার ৮২ জন অংশ পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করে ২৬ হাজার ৬৯২ জন। গতবার ফেল করেছিল ৩৯০ জন। এবার  ৬০০ শিক্ষার্থী ফেল করেছে।ফলে গতবারের চেয়ে এবার ফেলের সংখ্যাও বেড়েছে।

এবার ইবতেদায়ী সমপনীতে জেলার ১২৮ টি কেন্দ্র থেকে অংশ নিয়েছিল ৭ হাজার ৪শ ৯৩জন শিক্ষার্থী। তন্মধ্যে পাশ করেছে ৭ হাজার ৭১ শিক্ষার্থী। গতবার ইবতেদায়ীতে জেলায় ৭ হাজার ৪৭ জন অংশ নিয়ে পাশ করে ৬ হাজার ৬২৫ জন। গতবার ফেল করেছে ৪২২ জন। এবার ফেল করেছে ৮২৯ জন।

 

এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ১ হাজার ৪শ ৪১জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।  ফেনী সদর উপজেলা থেকে এ প্লাস পেয়েছে ৭৫৫ জন,এ  গ্রেড পয়েন্ট পেয়েছে ২ হাজার ৪শ ২৩ জন। অন্যদিকে দাগনভূঞা উপজেলা থেকে এ প্লাস পেয়েছে ২শ ৫ জন, গ্রেড পয়েন্ট এ পেয়েছে ১হাজার ২৩ জন। সোনাগাজী উপজেলা থেকে এ প্লাস পেয়েছে ২১৪ জন, গ্রেড পয়েন্ট এ পেয়েছে ৯শ ৮৫ জন। ছাগলনাইয়া উপজেলা থেকে এ প্লাস পেয়েছে ১২৫ জন, গ্রেড পয়েন্ট এ পেয়েছে ৮শ ৩ জন। পরশুরাম উপজেলা থেকে এ প্লাস পেয়েছে ৫৯ জন, গ্রেড পয়েন্ট এ পেয়েছে ৪শ ২ জন। ফুলগাজী উপজেলা থেকে এ প্লাস পেয়েছে ৮৩ জন, গ্রেড পয়েন্ট এ পেয়েছে ৪শ ৩৫ জন।

এ ছাড়া  ইবতেদায়ী সমপনীতে জেলার ১২৮ টি কেন্দ্র থেকে অংশ নিয়েছিল ৭ হাজার ৪শ ৯৩জন শিক্ষার্থী। তন্মধ্যে পাশ করা ৭ হাজার ৭১ শিক্ষার্থীর মধ্যে মোট ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফেনী সদর উপজেলা থেকে এ প্লাস পেয়েছে ২৩জন, গ্রেড পয়েন্ট এ পেয়েছে ৪শ ৭৩ জন। অন্যদিকে দাগনভূঞা উপজেলা থেকে এ প্লাস পেয়েছে ৬ জন, গ্রেড পয়েন্ট এ পেয়েছে ১হাজার ২৩ জন। সোনাগাজী উপজেলা থেকে এ প্লাস পেয়েছে ২১৪ জন, গ্রেড পয়েন্ট এ পেয়েছে ১শ ৯৫ জন। ছাগলনাইয়া উপজেলা থেকে এ প্লাস পেয়েছে ৪ জন, গ্রেড পয়েন্ট এ পেয়েছে ১শ ২৬ জন। পরশুরাম উপজেলা থেকে এ প্লাস পেয়েছে ২ জন, গ্রেড পয়েন্ট এ পেয়েছে ৮৬জন। ফুলগাজী উপজেলা থেকে এ প্লাস পেয়েছে ৩ জন, গ্রেড পয়েন্ট এ পেয়েছে ৪৩ জন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!