ফেনী
শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৬
, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীতে ৫ টন নিষিদ্ধ মাগুর মাছ জব্দ, ৪ মৎস্য আড়তের জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফেনীতে ৫ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ ও এসব মাছ বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।  বুধবার সকালে
শহরের পৌর মৎস্য আড়তে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে  এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মা মৎস্য আড়তকে ৪ হাজার টাকা, পদ্মা মাছের আড়ত, জননী মাছের আড়ত ও নোয়াখালী ফিশিংকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ শহরের রাণিরহাটে বসবাসরত হিজড়া সম্প্রদায়, লালপোলের বেদেপল্লী, ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প, এতিমখানা ও ছিন্নমূল ৪শ ৬২ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০, ৫ এর ১ ধারায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিপণনের দায়ে এ জরিমানা করা হয়েছে ও
২০১৪ সালে বাংলাদেশ সরকার প্রোটেশন এন্ড কনজারভেশন অব ফিশ রুল ১৯৮৫ সংশোধিত ধারায় আফ্রিকান মাগুরের আমদানি, বিপনন ও উৎপাদন নিষিদ্ধ করেছে বলে তিনি জানিয়েছেন।
ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, আফ্রিকান মাগুর রাক্ষুসে। এ প্রজাতির মাছ পুকুরের অন্য সব জীব খেয়ে জীববৈচিত্র্য ধ্বংস করে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!