ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৫
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীর আদালতের কম্পিউটার অপারেটরের অবৈধ সম্পদের তদন্তে দুদক

ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর খুরশিদ আলম ভুইয়া ১১ বছর চাকরি করে কোটি টাকার মালিক ও নামে বেনামে বহু প্রতিষ্ঠানের মালিক হওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে  দুদুক।সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর জেলা সমন্বয়ক অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল হক অভিযোগে উল্লেখিত সম্পদের তালিকা অনুসারে সরেজমিন তদন্ত করেছেন।

জানা যায় ফেনী সদর উপলোর জেয়ারকাছাড় এলাকার মো খুরশীদ আলম ভুইয়া ২০০৯ সালে ফেনীর চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরিতে যোগদান করে। যোগদানের পর থেকে জেলার বিভিন্ন উপজেলার আলোচিত সব মামলা সকল প্রকার জামিন, মামলা থেকে খালাসসহ যাবতীয় বিষয়নিয়ে চুক্তি করেন এ খুরশীদ। এতে করে খুরশীদ আলম অল্পদিনে দুটি ড্রুপ্লেক্স বাড়ি নির্মাণ, কমিউনিটি সেন্টার, একটি হাসপাতাল,একটি লেন্ডটেক ও একটি ফামেসীর মালিক হয়ে যান।তার এ সকল সম্পদের বিবরণ দিয়ে দুদকের তদন্তের দাবী জানিয়ে অভিযোগ করেন শশর্দী ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আবদুল মালেক।অভিযোগের আলোকে দুদক তার এ অনিয়মের অনুসন্ধান শুরু করেছেন বলে জানা গেছে।

মিশন হাসপাতালের ব্যবস্থাপক মোঃশাহজালাল বলেন, খুরশীদ আলমের মালিকানা আছে কিনা দুদকের সহকারী পরিচালক সকালে তাদের হাসপাতালে এসে জিজ্ঞাসা বাদ করেছেন।
দুদক সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল জানান ,খুরশীদ আলমের নামে অভিযোগ রয়েছে। তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিস্তারিত প্রতিবেদন জমাদেওয়া হবে।

খুরশিদ আলম ভুইয়া অভিযোগের বিষয়ে বলেন, তিনি চক্রান্তের শিকার।এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!