ফেনী
শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৭
, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনী কনসেপ্ট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানের জরিমানা

ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে কনসেপ্ট হাসপাতালের ১ লাখ টাকা ও রিহান ফুড প্রোডাক্টস নামে আচার কারখানার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মৌমিতা দাশ ও আবদুল ওয়াজেদ পৃথক অভিযানে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মৌমিতা দাশ শহরের ট্রাংক রোডের কুমিল্লা বাস ষ্ট্যান্ড এলাকায় কনসেপ্ট হাসপাতালে গিয়ে দেখতে পায় সেখানে ল্যাব রিপোর্টে রেজিষ্ট্রার্ড চিকিৎসকের স্বাক্ষর নেই, কেবিনগুলি অপরিচ্ছন্ন ও দায়িত্বরত চিকিৎসক অনুপস্থিত। এ সময় ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষন আইন মোতাবেক প্রতিষ্ঠানটির এক লাখ টাকা জরিমানা করেন।
একই সময়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবদুল ওয়াজেদ শহরের তাকিয়া রোডের রিহান ফুড প্রোডাক্টস নামে আচার কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রং ও ক্যামিক্যাল ব্যবহার করে আচার তৈরীর অপরাধে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!