ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৭
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ডে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ 

ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ডে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ১৫ নং ওয়ার্ড এলাকায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি,  পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির আহাম্মদ বাচ্চু , সাধারন সম্পাদক সাহাব উদ্দিন, ছাত্রদল নেতা খুরশিদ আলমসহ বিএনপি ‘র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, পর্যায়ক্রমে ফেনী পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে বিএনপির উদ্যোগে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!