ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৫
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

মহিপালে চাঁদাবাজির ঘটনায় যুবলীগ নেতার সহযোগী গ্রেফতার

মহিপালে ফুটপাতে হকারদের কাছ থেকে চাঁদা আদায় করার সময় রবিবার রাতে আবদুল গোফরান রাজিব নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে যুবলীগ নেতা ফারুকের সহযোগী বলে জানা গেছে।শহর পুলিশ ফাঁডির ইনচার্জ সুদ্বীপ রায় জানান, প্রতিদিন ফ্লাইওভারসংলগ্ন ফুটপাতে বিভিন্ন দোকানীর কাছ থেকে নির্ধারিত পরিমাণ চাঁদার টাকা আদায় করে রাজিব। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে ফ্লাইওভারের নিচে পুলিশ অবস্থান নেয়। চাঁদার টাকা নিয়ে রাজিবকে তৎসংলগ্ন বাগদাদ হোটেলের পাশের একটি অফিসে গেলে সেখান থেকে পুলিশ রাজিবকে আটক করে। রাজিব মহিপাল বড় বাড়ির বাসিন্দা খোকনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব পুলিশকে জানায়, ওমর ফারুক সহ একটি চক্র চাঁদা আদায়ের সাথে জড়িত। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই অফিসে নিয়ে মারধর করা হয়।চাঁদাবাজীর ঘটনায় রাজিব ও ফারুকের নাম উল্লেখ করে অজ্ঞাত নামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!