ফেনী
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৭
, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

রাস্তার পাশে পড়ে ছিল রক্তাক্ত মেয়েটি

নিজস্ব প্রতিবেদক-রাজধানীর মিরপুরে রাস্তার পাশ থেকে রক্তাক্ত এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছেন স্থানীয় ব্যক্তিরা। মেয়েটি জানায়, কয়েকজন যুবক একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করার পর তাকে সেখানে ফেলে রেখে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে।

মেয়েটির বাড়ি টাঙ্গাইলে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মিরপুর ১০ নম্বরের শাহ আলী কমপ্লেক্সের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ বলছে, পুরো বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে।
সাজ্জাদ হোসেন নামের একজন নিরাপত্তারক্ষী ও তাঁর স্ত্রী মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মুঠোফোনে সাজ্জাদ  বলেন, মেয়েটি একটি বেঞ্চের নিচে পড়ে ছিল। লোকজন তাকে ঘিরে রেখেছিল। কাছে গিয়ে দেখতে পান সে রক্তাক্ত। এরপর তিনি তাঁর স্ত্রীকে ডেকে আনেন। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসা না দিলে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসা না দিলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। থানার এক পুলিশ সদস্য হাসপাতালে আছেন। প্রাথমিকভাবে মেয়েটি জানিয়েছে, এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। বিয়ে করার কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে আসে সে। এরপর বাড্ডা এলাকায় একটা জায়গায় বসতে বলে সে চলে যায়। আর ফিরে আসেনি। তার সঙ্গে থাকা টাকা ও স্বর্ণালঙ্কারও সে নিয়ে যায়। এরপর এক যুবক এসে গাজীপুরে তার এক দূর সম্পর্কের দুলাভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে কোনো একটি হোটেলে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে সে।
ওসি বলেন, মেয়েটি অসুস্থ হওয়ায় ঠিকমতো কথাই বলতে পারছে না। সুস্থ হওয়ার পর তার সঙ্গে বিস্তারিত কথা বলা হবে। এরপর কী করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!