ফেনী
সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৫
, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

র‌্যাবের হটলাইনে শাহেদের বিরুদ্ধে একদিনে ৯২ অভিযোগ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদের তথ্য সংগ্রহের জন্য চালু করা র‌্যাবের হটলাইন নাম্বার এবং ই-মেইলে ৯২টি প্রতারণার অভিযোগ এসেছে। বিভিন্নভাবে শাহেদের দ্বারা প্রতারিত হওয়া ব্যক্তিরা র‌্যাবের কাছে এসব অভিযোগ জানিয়েছেন। ভুক্তভোগীদের আইনি পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ। শনিবার রাতে তিনি এ তথ্য জানান।আশিক বিল্লাহ বলেন, ভুক্তভোগীদের সেবা দেয়ার জন্য আমরা হটলাইন চালু করেছি। গত একদিনে ভয়াবহ রেসপন্স পেয়েছি। আমরা হটলাইনে ৭২টি মৌখিক অভিযোগ পেয়েছি। এছাড়া ই-মেইলের মাধ্যমে অভিযোগ এসেছে ২০টি। সবগুলো অভিযোগ প্রতারণার।

অভিযোগগুলোর ধরণ সম্পর্কে র‌্যাবের এই কর্মকর্তা জানান, কারও সঙ্গে আর্থিক প্রতারণা করেছে, আবার কারও সঙ্গে পাথর বা জমি নিয়ে প্রতারণা করেছে শাহেদ। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তার দ্বারা প্রতারিত হয়েছে।

গত ১৭ জুলাই শাহেদের ব্যাপারে তথ্য ও অভিযোগ জানাতে বা আইনি সহায়তা পেতে একটি মোবাইল নাম্বার (01777720211) ও একটি ইমেইল এড্রেস (rabhq.invest@gmail.com) মিডিয়ার মাধ্যমে জনগণকে জানানো হয়। যা আরও সময় ধরে চালু থাকবে বলে জানিয়েছে র‌্যাব সদর দপ্তর।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!