ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৫
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

লক্ষ্মীপুরের মেয়র করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবু তাহের কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বিষয়টি নিশ্চিত করে তার মেঝো ছেলে সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু বাবার জন্য দোয়া চেয়ে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন।

এ ছাড়াও শনিবার গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে ৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে আরো ১৩ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮৫ জন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন, জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, পুলিশ, আনসার, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারি/প্রকৌশলী ও ব্যাংকারসহ সাধারণ মানুষ।

দু’জন ইউপি চেয়ারম্যানসহ জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৭জন। তবে করোনা ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৯ জন। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফফার।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!