ফেনী
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৩
, ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
শিরোনাম:
ফুলগাজীতে জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্নসাত মামলায় ৩ সরকারি কর্মচারী গ্রেফতার দাগনভুইয়ায় জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করায় যুবক আটক ফুলগাজীতে ঋণের টাকা পরিশোধ করার জন্য গৃহবধূকে খুন,যুবক আটক ফেনী বিআরটিএ’র ফিঙ্গারপ্রিন্ট বোর্ড পরিচালনায় বহিরাগত যুবক! ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল আইসিটি আইনের ৫৭ ধারার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬

লালপোলে ফ্লাইওভার নির্মাণ করা হবে

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে সাংবাদিকদের জানান।

মঙ্গলবার সকালে ফেনীর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী,জেলা প্রশাসক মো:ওয়াহিদুজ্জামান,পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার পিপিএম,সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম,ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ,সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ,সদর উপজেলা সভাপতি ফখরুল ইসলাম,সাধারণ সম্পাদক শেখ আব্দুর শুক্কুর মানিকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নতি হওয়ায় যানবাহনের সংখ্যাও দ্রুতগামী হয়। ফলে সোনাগাজী হতে আসা গাড়ীগুলো ফেনীর লালপোল এলাকায় মহাসড়ক অতিক্রম করে ফেনী শহরে প্রবেশ করার সময় অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল গুলোর বিভিন্ন সভা-সেমিনার থেকে লালপোলে ফ্লাইওভার নির্মানের দাবি জানিয়ে আসছিলো।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!