ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৪
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ, ক্ষতিপূরণ দাবি

নব্বই দশকের সাড়া জাগানো গান ‘পাগল মন মনরে মন কেন এত কথা বলে’। আহমেদ কায়সারের লেখা গানটির সুর করেছেন আশরাফ উদাস। এতে কণ্ঠ দেন সংগীতশিল্পী দিলরুবা খান। তুমুল জনপ্রিয় গানটি বিনা অনুমতিতে রিমেক করে শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহারের অভিযোগ ওঠেছে। ডিজিটাল নিরাপত্তা আইনে এ অভিযোগ দায়ের করেছেন দিলরুবা খান।

মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করেন শাকিব খান। কিছু কথা পরিবর্তন করে গানটি সিনেমায় ব্যবহার করা হয়। এতে কণ্ঠ দেন অশোক সিং, আর ঠোঁট মেলান শাকিব খান ও বুবলী।

এটি সিনেমায় ব্যবহারের আগে গীতিকার আহমেদ কায়সার, সুরকার আশরাফ উদাস ও কণ্ঠশিল্পী দিলরুবা খান; কারও কাছ থেকেই অনুমতি নেওয়া হয়নি। এ কারণেই শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন সংগীতশিল্পী দিলরুবা খান।

এ বিষয়ে তিনি বলেন, আমাদের অনুমতি ছাড়াই সিনেমায় ব্যবহার করা হয়েছে এতে আমাদের মিউজিক ও গানের কিছু অংশ ব্যবহার করা হয়েছে। এরপর এটি মোবাইল অপারেটর রবি কাছে বিক্রি করা হয়েছে।

সিনেমার প্রযোজক হিসেবে শাকিব খান এটি অন্যায় করেছেন দাবি করে দিলরুবা খান বলেন, আমাদের দেশের শিল্পীদের বুড়ো বয়সে ভিক্ষা করতে হয়। তাদের অধিকার সঠিকভাবে দিলে আর শেষ বয়সে ভিক্ষা করতে হতো না। এই গানের গীতিকার, সুরকার ও আমি মিলে এই অভিযোগ করেছি। বিষয়টি নিয়ে আমাদের আইনজীবী আইনিভাবে লড়বেন।

দিলরুবা খানের আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন জানান, রবিবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থার দাবি জানিয়ে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ মার্চ শাকিব খান এবং গানটির বিপণন প্রতিষ্ঠান রবি’র কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছিল। তার কোনো সদুত্তর না দেয়ায় এবার সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করা হলো।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!