ফেনী
রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩১
, ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রীলঙ্কায় বৌদ্ধ-মুসলিম দাঙ্গা,সৈন্যরা সতর্কাবস্থায়

 

আন্তর্জাতিক ডেস্ক-শ্রীলঙ্কার একটি উপকূলীয় শহরে সিংহলি বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে সংঘর্ষে প্রায় ৯০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও গাড়িতে অগ্নিসংযোগের পর রোববার সৈন্যরা সেখানে টহল দিতে শুরু করেছে।

রাজধানী কলম্বো থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) দক্ষিণে অবস্থিত গিন্টোটা শহরে বৃহস্পতিবার একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সংখ্যাগুরু সিংহলি বৌদ্ধ ও সংখ্যালঘু মুসলমানদের মধ্যে সংঘর্ষ হয়।

পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশের সঙ্গে সেনা ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সপ্তাহান্তে উভয়পক্ষের মধ্যে দাঙ্গায় গুরুতর আহত অবস্থায় অন্তত পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও এতে ৯০টির মতো বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন কাউফিউ জারি করে। তবে পরদিন ভোরে কারফিউ তুলে নেয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বাজিরা আবেইওয়ার্দেনা সাংবাদিকদের বলেন, ‘আমরা এই ক্ষতি ও আহতদের ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে বলেছি। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করে আইনশৃঙ্খলা সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।
বাজিরা আরো বলেন, ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য ও পুলিশ মোতায়েন থাকবে।

শ্রীলঙ্কার মুসলিম জনসংখ্যা শতকরা প্রায় ১০ ভাগ। ২ কোটি ১০ লাখ জনসংখ্যার দেশটিতে জনসংখ্যার দিক দিয়ে তামিলদের পরই মুসলিমদের স্থান।
পুলিশ জানায়, সপ্তাহান্তে এই দাঙ্গার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ আরো সন্দেহভাজন দাঙ্গাকারীদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।
২০১৪ সালের জুন মাসে শ্রীলঙ্কায় সংখ্যাগুরু বৌদ্ধদের সঙ্গে সংখ্যালঘু মুসলমানদের দাঙ্গায় চার জন প্রাণ হারায় ও বহু লোক আহত হয়।

বৌদ্ধ চরমপন্থী একটি গ্রুপ ওই সহিংসতার সূত্রপাত ঘটায়। সাম্প্রদায়িতক দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে দেয়ার অভিযোগে দলটির নেতাদের বিচার চলছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!