ফেনী
শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৮
, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সরিয়ে নেয়া হলো বিতর্কিত দুই ওয়েব সিরিজ

দেশের কয়েকটি ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্য ও সংলাপের জেরে কদিন ধরেই চলছে তুমুল আলোচনা-সমালোচনা। বিঞ্জ নামের দেশীয় অ্যাপের প্রযোজনায় নির্মিত ওয়েব সিরিজগুলো মুক্তি পায় গেলো ঈদে। এরমধ্যে বেশি সমালোচনার মুখে পড়ে ওয়াহিদ তারিকের ‘বুমেরাং’, সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ ও শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’। এবার বিতর্কের মুখে বুমেরাং ও সদরঘাটের টাইগার সরিয়ে নেওয়া হলো অ্যাপ বিঞ্জ থেকে। আর কিছু দৃশ্য সংশোধন করে ‘আগস্ট ১৪’ অ্যাপে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেড। এই প্রতিষ্ঠানের উদ্যোগেই চালু হয় দেশের প্রথম ভিডিও স্ট্রিমিং সাইট ‘বিঞ্জ’। প্রতিষ্ঠানটির বিপণন প্রধান নূর ঈ তাজরিয়ান খান জানান, এরমধ্যে অ্যাপ থেকে পাইরেসি হয়ে ইউটিউবে ছড়িয়ে গিয়েছিল তাদের তিনটি সিরিজ।ইউটিউব থেকে সেগুলো বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!