ফেনী
বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৩
, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক নির্বাচনী এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু পরিবেশমন্ত্রী মিন্টুর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে চমক দেখালেন আবদুল আউয়াল মিন্টু ফেনীর ৩টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ের পথে ফেনীতে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি ফেনীতে ঈগলের ভোটের গাড়ী ক্যারাভানের উদ্বোধন জনগণ সুযোগ দিলে ফেনীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে

ফেনীতে এসএসসি ফলপ্রার্থীকে নির্মমভাবে হত্যাঃ প্রেমিক আটক

 

 
শহর প্রতিনিধি-ফেনীতে শিরীন সুলতানা রত্না (১৭) নামের এক এসএসসি  ফলপ্রার্থীকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে  শহরের আনোয়ার উল্যাহ সড়কে এ ঘটনা ঘটে । ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বিপ্লব নামের এক যুবককে আটক করেছে।
সূত্র জানায়, ওই সড়কে সুলতানা হক ম্যানশনের ৩য় তলায় সহপরিবারে বসবাস করে শিরীন সুলতানা রত্নার বাবা সৌদি প্রবাসী আমিনুল হক । রত্না শহরের পৌর বালিকা বিদ্যা নিকেতন থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

তার মা সালমা আক্তার জানান, বিকালে তিনি পাশের বাসা থেকে এসে শয়ন কক্ষে মেয়ের গলা কাটা লাশ দেখে চিৎকার করে উঠেন। এ সময় আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে শাহাদাত হোসেন বিপ্লব নামে এক যুবককে আটক করে। ওই কক্ষের বাথরুম থেকে পুলিশ ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে।


স্থানীয়রা জানায়, আটক বিপ্লবের খালা ইয়াতুর বেগম লিপি একই বাসায় ৪র্থ তলায় ভাড়া থাকেন। বিপ্লব লক্ষীপুর জেলার রামগতি চর আলেক জেন্ডার সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের ছাত্র। খালার বাসায় বেড়ানোর সুবাদে রত্নার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার  রত্নার মায়ের অনুপস্থিতে টার কক্ষে যায় বিপ্লব । পুলিশের ধারণা কোন বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সে ছুরি দিয়ে রত্নাকে হত্যা করে। নিহত রত্নার লাশ ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কাটামোবারক ঘোনা গ্রামে। দুই বোনের মধ্যে সে ছোট।


ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী এসএসসি ফল প্রার্থীকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!