ফেনী
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৭
, ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ও বোইনরে তুই আরে রেখে চলি গেলি

নুসরাতের পরিবারের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে যায়। নুসরাতের লাশ ঢাকা থেকে বাড়ীতে নিয়ে এলে ভাই মাহমুদুল হাসান নোমানের আহাজারি, ‘ও বোইনরে তুই আরে রেখে চলি গেলি’। একমাত্র বোনকে হারিয়ে নোমানের ন্যায় পরিবারের অন্যান্য সদস্যরাও বাকরুদ্ধ হয়ে যান। এ সময় উপস্থিত লোকজন চোখের পানি ধরে রাখতে পারেননি। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে দুপুর ১১ টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

একইদিন আসরের নামাজের পর সোনাগাজী সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশেই তাকে দাফন করা হয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ ছাড়াও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!