ফেনী
শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৩
, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফুলগাজীতে ভুয়া চিকিৎসকের কারাদন্ড

ফুলগাজীতে ডা. সিরাজ উদ্দিন (৫০) নামের এক ভুয়া চক্ষু চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো.সাইফুল ইসলাম তাকে এ দন্ড দেন।

সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।এসময় চক্ষু চিকিৎসার ক্ষেত্রে যথাযথ কাগজপত্র না দেখাতে পারায় ফুলগাজী বাজারের অপটিকেল আই কেয়ারের মালিক ডা. সিরাজ উদ্দিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ডলিয়া খানম ও ফুলগাজী থানার এএসআই নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!