ফেনী
রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৪
, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে ফেনীতে সংঘর্ষে যুবক নিহত,ছাত্রদল নেতাসহ আটক ৭ ফেনীতে জাল টাকা তৈরির সরঞ্জামাসহ যুবক গ্রেফতার ফেনীতে জমে উঠেছে ঈদ বাজার,গভীর রাতেও ক্রেতাদের উপচেপড়া ভীড় যারা অপকর্মের সঙ্গে জড়িত হবে,তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে পরশুরামে প্যারোলে মুক্তিতে পিতার জানাযায় অংশ নিলেন যুবলীগ নেতা সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু ফেনী সোসাইটি উত্তরার শিক্ষা বৃত্তি প্রদান-ইফতার মাহফিল ঘুষের টাকাসহ সোনাগাজীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সহযোগী আটক

ফেনীতে যুবদলের সাধারণ সম্পাদককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

শহর প্রতিনিধি: ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।এসময় সাইফুর রহমান রুবেল নামের একজন আহত হলেও যুবদলের এ নেতার গায়ে লাগেনি।সোমবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে রামপুর পাটোয়ারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।বিষয়টি জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দলীয় সুত্র জানায়,অন্যান্য দিনের ন্যায় ওই সময় পাটোয়ারী বাড়ির পুকুরের ঘাটে বসে আড্ডা দিচ্ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী ও বিএনপি নেতা ফজলুর রহমান বকুলের ভাই সাইফুর রহমান রুবেল।এসময় একটি সিএনজি যোগে দুর্বৃত্তরা এসে আনোয়ার পাটোয়ারীকে লক্ষ্য করে গুলি করে চলে যায় তারা।কিন্ত গুলিটি লক্ষ্যচ্যুত হলে তিনি অল্পের জন্য বেচে গেলেও রুবেলের গায়ে লাগে।এতে তিনি আহত হন।এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করে।
অভ্যন্তরীণ কোন্দলের কারনে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন দলীয় নির্ভরযোগ্য সুত্র।

বিষয়টি নিয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার পাটোয়ারীকে চেষ্টা করেও মোবাইলে পাওয়া যায়নি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!