ফেনী
শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৫
, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীতে নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে জরিমানা

ফেনীতে নিষিদ্ধ মাছ পিরানহা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এসময় দুই মণ মাছ জব্দ করা হয়।

সোমবার সকালে  ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান এ জরিমানা করেন।

সূত্র জানায়,ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে পৌর মাছের আড়তে পিরানহা মাছ বিক্রির জন্য আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুই মণ মাছ জব্দ করা হয়।এসময় পদ্মা আড়তের খোরশেদ আলমের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফা কামালসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানিয়েছেন, নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে মৎস্য রক্ষা আইন ১৯৫০ এর ৫(১) ধারায় ওই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।একইসঙ্গে জব্দ করা হয়েছে দুই মণ মাছ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!