ফেনী
শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১০
, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফেনীতে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

ফেনীতে প্রতি কেজি ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে টিসিবির ভ্রাম্যমাণ দোকানের (ট্রাক) উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান ও পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পেঁয়াজের সমস্যা দুর করার জন্য টিসিবির মাধ্যমে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৪৫ টাকা দরে প্রচুর মানুষ পেঁয়াজ কিনছে।

পুলিশ সুপার বলেন,টিসিবির পেঁয়াজ বিক্রিতে যাতে কোন ধরনের ঝামেলা না হয় সেজন্য পুলিশ সদস্যরা কাজ করছে।


এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম জাকারিয়া উপস্থিত ছিলেন।
একই সময়ে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার প্রাঙ্গনসহ দুই স্থানে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছেন টিসিবির ডিলার মেসার্স বাবু ডিপার্টমেন্টাল স্টোর ও মনসুর ডিপার্টমেন্টাল স্টোর।কম দামে পেঁয়াজ ক্রয় করতে এসব স্থানে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!