ফেনী
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৯
, ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে ফেনী উত্তাল

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ক্রমান্বয়ে উত্তাল হয়ে পড়েছে ফেনীর রাজপথ।
শুক্রবার সাকালে সোনাগাজী জিরো পয়েন্টে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর এমরানসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। এর আগে বৃহস্পতিবার বিকালে সোনাগাজী জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সমৃদ্ধ সোনাগাজী উন্নয়ন ফোরাম। এদিকে এক বিবৃতিতে এ ঘটনায় পরিকল্পনাকারী ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ফেনী জেলা ছাত্র ইউনিট। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মাঈন উদ্দিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন রুবেল এই দাবি জানান।
একইদিন সকালে ফেনীর ট্রাংক রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদ ও শিক্ষার্থীরা। এ সময় তারা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!