ফেনী
বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:১০
, ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনের পরিবার ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ,ক্লিনিক সিলগালা ফেনীর সেই যুবকের মিথ্যা মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী ফেনীতে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬ ইয়ুথ এইড সোসাইটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক,সম্পাদক আরমান ফেনীতে ২ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক এমএ খালেক দাগনভূঞায় দুই ইটভাটার জরিমানা। ফেনী কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার ফেনী ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

শিক্ষার্থী নিপীড়নের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা – মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম সাইফ উল্যাহ হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, মাদ্রাসায় কোনও শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নিপীড়নের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি আরো বলেন, সারাদেশের মাদ্রাসা পরিচালনা কমিটিতে যে নৈরাজ্য চলছে, তা দূর করার এখনি উপযুক্ত সময়। রাফী হত্যাকা-ের মধ্য দিয়ে নৈরাজ্যের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। রোববার সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় রাফীকে পুড়িয়ে মারার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রফেসর একেএম সাইফ উল্যাহ বলেন, ‘ভবিষ্যতে মাদ্রাসা পরিচালনা কমিটিতে কোনও অশিক্ষিত, অযোগ্য লোকের ঠাঁই হবে না। আমি বিশ্বাস করি, এ ধরনের নির্মম ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের সর্ব্বোচ শাস্তি হবে। আমরা ইতোমধ্যে পাঁচ সদস্যবিশিষ্ট ‘যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’ গঠনে কাজ শুরু করেছি।’ এছাড়া রাফীর ওপর বর্বরতার ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাহ ও ইংরেজির শিক্ষক আবছার উদ্দিনের এমপিও স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিমুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হোসাইন উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!