ফেনী
শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০২
, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
নিশ্চিত জয়ের আশায় বিএনপি,চমক দেখাতে চায় জামায়াত-এবি পার্টি মালদ্বীপে জার্সি উন্মোচনের মধ্যদিয়ে নতুন বছরকে বরণ করে নিলেন ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যরা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই আমরা জনগনের বিজয়ের জন্য কাজ করছি সশস্ত্র বাহিনী দিবস আজ গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ: সিইসি জয় বাংলা গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ড সোনাগাজীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার হাসিনার রায় ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

অতিরিক্ত ফি আদায়ে ভাইটাল রিসার্চের জরিমানা

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ভাইটাল রিসার্চে ডেঙ্গু পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফির অতিরিক্ত আদায় করা হচ্ছে। সোমবার বিকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে এ চিত্র বেরিয়ে আসছে।

সূত্র জানায়, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো: মোতাসেম বিল্লাহ ভ্রাম্যমান আদালতের অভিযানে বের হন। অভিযানকালে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ভাইটাল রিসার্চ ইউনিট-২ তে হানা দেন। প্রতিষ্ঠানটিতে দেখা যায়, ডেঙ্গু পরীক্ষার জন্য সরকার নির্দেশিত মূল্য প্রদর্শন না করে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। এছাড়া ফেনী জেলা হাসপাতাল ডায়গনস্টিক সেন্টার ওনার্স এসেসিয়েশন কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি টাকা আদায় করছে প্রতিষ্ঠানটি। পরে প্রতিষ্ঠানটির জিএম জয়দেব বণিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রুবাইয়াত বিন করিম সহ জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!